নারায়ণগঞ্জে মাদক কারবারিদের হামলা: র্যাবের ৩ সদস্য আহত, অভিযানে তৎপরতা জোরদার
মঙ্গলবার (৫ মে) রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপ-পরিচালক মেজর লুৎফুল রহমান হাদি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি Bnc News-কে বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মাসদাইর (বোয়ালিয়াখাল) এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক স্পট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছিলেন র্যাব সদস্যরা। এ সময় চিহ্নিত মাদক কারবারিরা সংঘবদ্ধভাবে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলার ঘটনায় তিনজন র্যাব সদস্য আহত হন। তাদের শরীরে বিভিন্ন ধরনের আঘাত ও জখমের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
মেজর হাদি আরও বলেন, মাদকবিরোধী অভিযানে র্যাব সদস্যদের এই ত্যাগ বাহিনীর মনোবলকে আরও শক্তিশালী করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি Bnc News-কে জানান, হামলার সঙ্গে জড়িত মূল হোতাসহ সংশ্লিষ্টদের গ্রেফতারে এলাকায় ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন